শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০২:১৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে হাত বেঁধে পেটালেন ইটভাটার সর্দার, ভিডিও ভাইরাল

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইটভাটায় কাজ না করায় কালু মিয়া নামে এক শ্রমিককে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সর্দার ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতিত কালু মিয়া চরকাদিরা ইউনিয়নের চরবসুর বাদামতলী এলাকার বাসিন্দা।

‎ভুক্তভোগী কালু মিয়া বলেন, বছরের শুরুতে ৬ মাসের জন্য ৮০ হাজার টাকায় ইটভাটায় কাজের চুক্তিতে তিনি চট্টগ্রামের একটি ভাটায় কাজ করছিলেন। অসুস্থ হয়ে বাড়ি ফেরার পর বৃহস্পতিবার তাকে তোরাবগঞ্জে ডেকে নিয়ে একটি দোকানে হাত বেঁধে ঝুলিয়ে মারধর করা হয়। এ সময় ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা আদায় করা হয়।

‎পরে তাকে হাত-পা বাঁধা অবস্থায় রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। অভিযুক্ত ইসমাইল হোসেনের মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

‎লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়