শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবর্ণচরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ, পাঁচ লাখ টাকার ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিষ দিয়ে প্রজেক্টে চাষকৃত প্রায় ৮-১০ প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় প্রজেক্ট মালিকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামে এই ঘটনা ঘটে। 

প্রজেক্টের মালিক ও ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ইব্রাহিম ধনু সর্দ্দার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নুরনবী, ইউনুস ও ইয়াকুব তিন ভাই সন্ধ্যা ৭টার দিকে পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরেছেন। রাত ১০টার দিকে সব মাছ ভেসে উঠলে এলাবাসীর চিৎকারে ঘটনা জানতে পারি। 

তিনি বলেন, তার একমাত্র আয়ের উৎস প্রজেক্টের সব মাছ ধ্বংস হয়েছে। আগেও অভিযুক্তরা তার জমিতে লবণ দিয়ে ধান নষ্ট করেছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।

অভিযুক্ত ইয়াকুব অভিযোগ অস্বীকার করে বলেন, ইব্রাহিম মিয়া তার চাচার জায়গা নিয়ে তাদের বিরুদ্ধে ১১টি মামলা করেছেব। মাছের ঘটনার সাথে তারা যুক্ত নই, তাদের ফাঁসাতে ইব্রাহিম ধনু এই অভিযোগ করেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়