শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিত্যক্ত বাড়িতে ১৩ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার এক (ভিডিও)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে ১৩টি জবাইকৃত এবং একটি জীবন্ত ঘোড়া জব্দ করেছে স্থানীয়রা। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় হাসান মিয়া বলেন, দীর্ঘদিন যাবৎ অসুস্থ ঘোড়া জবাই করা হয়, এই বিষয়টা আমরা শুনতে পাই। আজ সরেজমিনে আসলে আমাদের দেখে কিছু সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে যায়। পরে আমরা পরিত্যক্ত ঘরের ভেতরে প্রবেশ করলে দেখা যায় ১৩টি জবাইকৃত ঘোড়া দেখতে পাই। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। 

অপর এক প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন জানান, প্রতি রবিবার ও বুধবার গভীর রাতে এই পরিত্যক্ত ঘরের সামনে গাড়ি আসত। সকালে সেখানে রক্ত ও হাড় পড়ে থাকতে দেখা যেত। পরে জানা যায়, চক্রটি মূলত ঘোড়া জবাই করে সেই মাংস বস্তায় ভরে গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে সরবরাহ করত। প্রমাণ নষ্ট করতে তারা চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি গর্ত করে পুঁতে ফেলত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান জানান, আনারপুরা ঘোড়া জবাই এর বিষয়টি স্থানীয় জনগণ এবং সাংবাদিক সহকর্মীর মাধ্যমে তিনি জানতে পেরেছেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ঘোড়া জবাই এর কোন সুযোগ নেই তবে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে না পাওয়ায় মোবাইল কোর্টে এটি বিচারযোগ্য নয়। ঘটনাস্থলে পুলিশ অফিসার ছিলেন, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং জবাইকৃত ঘোড়াগুলো প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি ও ইউপি জনপ্রতিনিধির মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হবে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ উপস্থিত হবার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়