শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে গরুর পঁচা মাংস বিক্রির দায়ে যুবকের জেল-জরিমানা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে বিজয় (২৬) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তার কাছ থেকে প্রায় ১১৫ কেজি পঁচা গরুর মাংস উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত বিজয় উপজেলার সৈয়দগাঁও এলাকার বাসিন্দা। তার পিতার নাম সাহাব উদ্দিন।

অভিযানে পঁচা মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তাৎক্ষণিক এ দণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ শাস্তি দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ডা. তামান্না দিলশাদ রিমি। এছাড়া পাকুন্দিয়া থানার এসআই মো. সৈলিম হোসাইনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযানে সহায়তা করে।

স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, পাকুন্দিয়ার সচেতন মহল জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়