শিরোনাম
◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ছেলের হাতে মায়ের মৃত্যু গ্রেফতার ১

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় শ্বাসরোধে মাকে হত্যার অভিযোগে ছেলে মানিক মিয়াকেগ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জোৎস্না রাণী সরকার (৬৫) দক্ষিণপাড়া এলাকার বিদু সরকারের স্ত্রী।

গতকাল ধামরাই উপজেলার দক্ষিণপাড়া সরকারি কলেজের পশ্চিম পাশের এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সোমবার ১৫ ই ডিসেম্বর, সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, জোৎস্না রাণী সরকার ছেলে মানিকের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মানিক মায়ের গলা ও মুখ চেপে ধরে এবং পরবর্তীতে দম বন্ধ হয়ে সে মারা যায় । ঘটনার পর তিনি মায়ের পাশে বসে কান্নাকাটি করেন। পরে স্থানীয়রা তাকে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে লক্ষী রাণী মজুমদার বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫)। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত মানিককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন,আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়