শিরোনাম
◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি 

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের টেঁটাযুদ্ধ, নিহত ১

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নাসিরউদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর ৬ টার দিকে সাচ্চু ও হারুন গোষ্ঠীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায় , এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।এরই জের ধরে দুপক্ষের লোকজন মাথায় হেলমেট, টেঁটা, বল্লম এসব দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাসিরউদ্দিন গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্হিতি শান্ত আছে। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে আছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়