শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা গুম-খুন করছে তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামি দল: এ্যানি 

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা দীর্ঘদিন ক্ষমতা থেকে গুম-খুন, অপহরণ করছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখন তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামি দল। কিভাবে স্বৈরাচারকে পূর্নবাসন করা যায়, সেই পায়তারা করছে ইসলামি ওই দলটি।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের উদ্যোগে এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে যৌথ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা কলেন তিনি। 

এ্যানি আরও বলেন, ১৭ বছর দেশের বাহিরে থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বেগম জিয়া কারা নির্যাতনে ছিলেন। তবুও ঐক্যবদ্ধ বিএনপিকে বিনাশ করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনা। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে হলে ঐক্যের বিকল্প নেই। নারী ভোটারদের সুসংগঠিত করতে হলে। আমাদের একটু পরিশ্রম করতে হবে। বিশেষ করে ইসলামি ওই দলের কথায় কান দেওয়া যাবে না।

পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়