শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৩:২২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীর স্ত্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, ভিডিওকলে তালাক দিলেন স্বামী

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেম ও অনৈতিক সম্পর্কের অভিযোগে এক যুবককে আটক করে নির্যাতন চালিয়ে মাথা ন্যাড়া করা হয়েছে। এ ঘটনার ৪০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিও দেখে রাতেই ভিডিওকলে প্রবাস থেকে স্ত্রীকে তালাক দিয়েছেন স্বামী।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে নির্যাতনের শিকার যুবক দাবি করেন, তাদের মধ্যে অনৈতিক সম্পর্কের কোনো ঘটনা ঘটেনি, তবে ঘরের কাজ করতে গিয়ে প্রেম হয়েছে।

আমি ওই গ্রামের ছেলেদেরকে ৩০ হাজার টাকা দিয়ে ছাড়া পেয়েছি। 

গত বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।  ভিডিও ফুটেজে দেখা যায়, একজন লুঙ্গি পরা যুবককে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে।

আর কিছু লোকজন মিলে খাটে উঠে একের পর এক লাথি মারছে। পাশে একজন নারী বাচ্চা নিয়ে চিৎকার করছে। যুবক বারবার আকুতি জানালেও রক্ষা পাননি। ভিডিওতে তার শরীর জুড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

 নির্যাতনের শিকার ওই যুবকের নাম মনছুর। তিনি উপজেলা শুভপুর ইউনিয়নের কটপাড়াগ্রামে হাফেজ আহমেদের ছেলে। পেশায় একজন কাঠমিস্ত্রী। তিনি দুই সন্তানের জনক। পরকীয়া অভিযুক্ত নারী রুমি বেগম দুবাই প্রবাসীর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসীর বাড়িতে কাঠমিস্ত্রীর কাজ করতে গিয়ে রুমীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন কাঠমিস্ত্রী মনছুর। বুধবার সন্ধ্যায় মনছুর রুমীর ঘরে আসলে গ্রামের লোকজন আটক করে মারধর করে। খবর পেয়ে রাতেই মোজ্জামেল ভিডিওকলে স্ত্রীকে তালাক দিয়ে আজ বাড়িতে আসেন।

ঘটনার বিষয়ে কাঠমিস্ত্রি মনছুর বলেন, আমি উনকোট গ্রামে ঘরের কাজ করি। কাজ করতে গিয়ে রুমীর সঙ্গে সম্পর্ক হয়। কিন্তু আমি বুধবার সন্ধ্যায় কাজের বাকি টাকা আনতে গেলে উনকোট গ্রামের নাছির ও সজিবের নেতৃত্বে কিছু লোক আমাকে আটক করে মিথ্যা অভিযোগে মারধর করে। আমার মাথা ন্যাড়া করে দিয়েছে। ৩০ হাজার টাকার বিনিময়ে আমাকে ছেড়ে দিয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়