শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডুবে যাওয়া বলগেট তুলতে নদীতে ছিঁড়ে পড়ল শ্রমিকের হাত  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডুবে যাওয়া একটি বলগেট তুলতে গিয়ে দুই শ্রমিক গুরুত্বর আহত হয়েছে।

আহতরা হলেন, ডুবুরির হেলপার মো.রাসেল (৩৭) ও সারেং মো.সোহেল (৩৫)। তারা ফেনী ও খুলনা জেলার বাসিন্দা।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ-সোনাগাজীর সাহেবের ঘাট সেতুর নিচে ছোটফেনী নদীতে এ ঘটনা ঘটে।    

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস আগে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটফেনী নদীর সাহেবের ঘাট সেতুর নিচে একটি বালুবাহী বলগেট ডুবে যায়। এরপর থেকে বলগেটের মালিক পক্ষ বলগেটটি উদ্ধারে চেষ্টা চালিয়ে আসছে। কিন্ত তারা বারবারই ব্যর্থ হয়েছে। বুধবার দিবাগত রাতে তারা পুনরায় বড় দুটি পল্টুন দিয়ে বলগেটটি উদ্ধারে চেষ্টা চালায়। একপর্যায়ে পল্টুনের চেইন ছিঁড়ে রাসেল ও সোহেলের শরীরে আঘাত লাগে। এতে রাসেলের ডান হাত ছিঁড়ে নদীতে পড়ে যায়, মাথার খুলির ওপরের চামড়া উঠে যায় এবং দুটি পা ভেঙ্গে যায়। অপরদিকে, সোহেলের দুটি পা ভেঙ্গে গুড়াগুড়া হয়ে যায়। 

স্থানীয়দের অভিযোগ, বলগেটের মালিক ও পল্টুনের কর্মকর্তাদের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটে। তবে অভিযোগ নাকচ করে দিয়ে বলগেট ও পল্টুনের কাজের সাথে সংশ্লিষ্ট অহিদ দাবি করেন, এটি সংবাদ হওয়ার মত কোন বিষয় না।  

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তিশা ভট্রাচার্য বলেন, রাতে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।  

এ বিষয়ে জানতে একাধিকবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়