শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: বনলতার বগির সঙ্গে সংঘর্ষ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঘটনার পর রাজশাহী থেকে ঢাকা ও অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ঢালারচর এক্সপ্রেস সাময়িকভাবে আটকে যায়।

রেলওয়ের মাস্টার জানান  , মঙ্গলবার সন্ধ্যায় ঢালারচর এক্সপ্রেস রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশ্যে ছাড়ে। এ সময় অপর লাইনে থাকা দুটি বগির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার ময়েন উদ্দিন বলেন, বনলতা এক্সপ্রেসের দুটি বগি অন্য ট্রেনে সংযোজনের জন্য স্টেশনে আনা হয়েছিল। সানটিংয়ের (লাইন পরিবর্তন) জন্য অপেক্ষমাণ অবস্থায় ইঞ্জিন ছাড়া বগি দুটি নিজে নিজেই পেছনের দিকে সরে যায়। সেই সময় স্টেশন থেকে বের হচ্ছিল ঢালারচর এক্সপ্রেস। এতে ওই বগিগুলোর সঙ্গে সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ শুরু হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। তবে উদ্ধার কাজ শেষ হবার আগেই দুটি বগি রেখে ট্রেনটি ঢালারচরের উদ্দেশে ছেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়