শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে দুদকের অভিযান, ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ 

নোয়াখালী প্রতিনিধি: আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালীর সেনবাগ ও সদরের দত্তেরহাট শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী কার্যালয়ের একটি দল। এসময় তারা ওই কার্যালয়ের বিভিন্ন নথিপত্র যাচাই করেন।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, দুদক জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী, কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস। 

অভিযান সূত্রে জানা গেছে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দত্তেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক মো. আলমগীর গত এক বছর আগে সেনবাগ শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। দত্তেরহাট শাখায় কর্মকালে এ কর্মকর্তা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে বেনামে ঋনের নামে প্রায় সাড়ে ৭ কোটি টাকা এবং পরবর্তীতে সেনবাগ শাখায় এসে ৪২জনকে ভূয়া সুবিধাভোগীর ঋণ দেখিয়ে আরও ১ কোটি ৪১ লাখ টাকা আত্মসাৎ করেন। এসব ঘটনায় প্রাথমিক অভিযোগ পেয়ে আজ অভিযান পরিচালনা করে দুদক। দুদকের অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যায় ব্যবস্থাপক আলমগীর। 

সহকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান জানান, প্রাথমিক তদন্তে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের কিছু সত্যতা মিলেছে। প্রাপ্ত তথ্যগুলো দুদকের প্রধান কার্যালয় প্রেরণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়