শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৯:৩৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে স্বর্ণের দোকান দুঃসাহসিক চুরি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মীরগঞ্জ বাজারে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সিন্দুক ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকানটির মালিক গোবিন্দ মজুমদার।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক ঘটনাস্থলে গিয়ে পূজা শিল্পালয় নামের ওই দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় ইউপি সদস্য এবং বাজার পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। এর আগে, শনিবার রাতে চুরির ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোবিন্দ মজুমদার সদর উপজেলার উত্তর হামছাদী গ্রামের বাসিন্দা।

গোবিন্দ মজুমদার জানান, প্রতিদিনের মতো শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। দোকানের সিন্দুকে গ্রাহকদের প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ এবং নগদ সাড়ে ৩ লাখ টাকা রাখা ছিল। চোরেরা দোকানের পেছনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে সিন্দুক ভেঙে স্বর্ণ ও টাকা নিয়ে যায়। সকালে দোকানে এসে দেখতে পান, দোকানের শাটার খুলছে না। পরে মিস্ত্রি ডেকে শাটার খোলা হলে দেখা যায়, সিন্দুকসহ সব ড্রয়ারের তালা ভাঙা।

মীরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, গত ৪০ বছরে এই বাজারে চুরির কোনো ঘটনা ঘটেনি। আমরা চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়