শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় দুর্বল শরীরের কারণে তিনি নদীতে পড়ে যান এবং ডুবে মারা যান।

ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার শিমুলবাঁক গ্রামের পাশে ধনু নদীতে ভাসমান অবস্থায় শ্রীকৃষ্ণ দাস (৫০) নামে ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীকৃষ্ণ দাস ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে।

এর আগে, শুক্রবার সকাল ৭টার দিকে শ্রীকৃষ্ণ দাস নিজের বাড়ির পাশের ধনু নদীতে ডিঙি নৌকায় করে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন।

ইটনা ধনপুর নৌপুলিশের উপ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস বলেন, ‘রোববার সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।

স্বজনদের বরাত দিয়ে এসআই নিখিল চন্দ্র দাস আরও বলেন, নিহত শ্রীকৃষ্ণ দাস বেশ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। তবুও জীবিকার তাগিদে মাছ ধরতে বের হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় দুর্বল শরীরের কারণে তিনি নদীতে পড়ে যান এবং ডুবে মারা যান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়