শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল স্কুল শিক্ষকের

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এস এম ইব্রাহিম শেখ (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নে ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ইব্রাহিম উপজেলার যোগাড়দিয়া উচ্চ-বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে শিক্ষকের এমন মৃত্যুতে স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, রবিবার সকালে শিক্ষক ইব্রাহিম স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে সালথা-সোনাপুর সড়কের ফুকরা ঈদগাহ এলাকায় তার মোটরসাইকেলটি পৌঁছালে স্থানীয় গ্রামের ভেতর থেকে ওঠে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে উভয় মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হন। পরে সালথা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিক্ষক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন৷ অপর মোটরসাইকেল চালক বাসার খালাসী (৩৫) গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিক্ষক ইব্রাহিমের সঙ্গে থাকা দুই শিক্ষার্থী আসিবুল ও শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়