শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় জামায়াতে ইসলামীর জনসভা ভন্ডুল করে দিল বিএনপি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ভন্ডুল করে দেওয়ার অভিযোগ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সালথা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমীর আবুল ফজল মুরাদ বলেন, 'শনিবার বিকাল ৩ টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের জনসভা ভন্ডুল করে দেন। গণতান্ত্রিক দেশে জামায়াতের শান্তিপূর্ণ অনুষ্ঠান স্থল বিএনপি অন্যায় ও বিধি বহির্ভূতভাবে সভা আহ্বান করে জামায়াতের সভাকে ভন্ডুল করার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাই।'

জামায়াতের এ আমীর বলেন, 'বিএনপির ওই নেতাকর্মীরা তিন-চারটি দলীয় ব্যানার তৈরি করেছেন। যে ব্যানার দিয়ে আমাদের আয়োজিত সব প্রোগ্রাম ভন্ডুল করার পায়তারা চালাচ্ছে। আমরা হুমকি ও আতঙ্কের মধ্যে আছি।'

এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সালথা উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ, নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, সেক্রেটারী তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ওলিউজ্জামান, জামায়াত ইসলামী নেতা কাজী সায়েম প্রমূখ।

সভা ভন্ডুলের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, 'জামায়াতের ওই সভাস্থলে স্থানীয় বিএনপি এক নেতা জামায়াতে যোগদান করার কথা ছিল। তাইতো বিএনপির কিছু নেতাকর্মী ওই সভায় বাধা দিয়েছে বলে শুনেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়