শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে প্রজেক্টের মাধ্যমে পর্দায় দেখানো হলো তারেক রহমানের সাক্ষাৎকার : জনতার ঢল 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলায় প্রচারিত একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে দেখানোর উদ্যোগ নিয়েছে উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধার পর আরামনগর বাজারে উপজেলা বিএনপির পুরাতন দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় দুই পর্বের পুরো সাক্ষাৎকারটি।  

এসময় ভিডিওচিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক খাইরুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানাসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়