শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ভুবেনশ্বর নদীতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবেনেশ্বর নদীর জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার কৃষ্ণপুর বাজার সংলগ্ন ভুবেনেশ্বর নদীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল বাশার চোকদার। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন সদরপুর থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে একটি টিম।

এ প্রসঙ্গে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন, সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রশাসনের নিয়মিত কাজের অংশ এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়