শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাকসু নির্বাচন : আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের আঙুলে যে কালি দেওয়া হচ্ছে, তা মুছে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটার এবং প্রার্থীরা বলছেন, এতে জাল ভোট দেওয়ার শঙ্কা রয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্র থেকে এ অভিযোগ পাওয়া গেছে। 

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা ভোট দেওয়ার পর বাইরে এসে হাতে ঘষা দিয়েছেন। ঘষার পরপরই ব্যবহৃত অমোচনীয় কালি উঠে যাচ্ছে।

ভোট প্রদান শেষ জুবায়ের নামের এক শিক্ষার্থী বলেন, ‘নির্বাচন কমিশন বলেছিল, তারা দেশের বাইরে থেকে কালি আমদানি করেছেন, যেন না উঠে যায়। কিন্তু আমি ভোট দেওয়ার সাথে সাথেই উঠে গেল।’

শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিল, তারা যে কালি ব্যবহার করবে তা উঠবে না। কিন্তু এখানে ভোট দিতে এসে এই অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনকে অবগত করেছি।’

আইনশৃঙ্খলা ও পরিবেশ পরিষদের সদস্য অধ্যাপক কাওছার আলী বলেন, ‘আমরা তা শোনার পর দায়িত্বরত পুলিং এজেন্টদের নির্দেশনা দিয়েছি, তারা যেন হাতের আঙুলে কালি ৫ সেকেন্ড ধরে রাখে। পাশাপাশি ভোটার বের হওয়ার আগে যেন আবার তা চেক করে।’

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘আমরা দেশের বাজারের সর্বোচ্চ দামের কালির কলম কিনেছি। এরপরও যদি উঠে যায় তবুও সমস্যা হবে না। আমরা ভোট কেন্দ্রে ছবিযুক্ত ভোটার তালিকা দেখে পরিচয় নিশ্চিত করে ভোট নিচ্ছি। নারী শিক্ষার্থীদের যারা নেকাব ব্যবহার করেন, তাদের জন্যও আলাদা করে তাদের চেকিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। আশা করছি, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়