শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বাস কাউন্টারের টাকা ভাগাভাগি নিয়ে যুবদলের দু'গ্রুপের সংঘর্ষ, আহত-১৬

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : যাত্রীবাহী বাস কাউন্টারের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে যুবদলের দু'গ্রুপের মধ্যে মারামারির ঘটনা  ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়।

আহতরা হলেন- মো. জাহাঙ্গীর আলম, আবদুল কাদের, মিজান মোল্লা, ফরহাদ, শুভ, রাকিব, মো. দিপু, রাফি, রাতুল, শিপু ও নাঈমসহ ১৬ জন। আহতদের মধ্যে জাহাঙ্গীরের মাথা ফেটে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে নোয়াখালীর হাসাপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত কাদের ও মিজানকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর জেলা শহরের ঝুমুর ও মটকা মসজিদ এলাকায় দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। 

জানা গেছে, পৌর ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী তারেক ও জাহাঙ্গীরের মধ্যে ঝুমুর এলাকার বাস কাউন্টার নিয়ে পূর্ব থেকে দ্বন্ধ চলে আসছে। 
স্থানীয় লোকজন জানায়, বুধবার সন্ধ্যার পর চট্টগ্রাম রুটে চলাচলকারী শাহী ও জোনাকী পরিবহনের ঝুমুর কাউন্টারে টিকিট বিক্রিকে কেন্দ্র করে দুই কাউন্টারের লোকজনের মধ্যে ঝামেলা হয়। সেখানে থাকা শাহী কাউন্টারের দায়িত্বে রয়েছেন ১০নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারেক। কথা-কাটাকাটির জেরে জোনাকি কাউন্টারের পক্ষে ঘটনাস্থলে কর্মী সমর্থকদের নিয়ে যান আরেক পদপ্রত্যাশী জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীরের অনুসারী যুবদল কর্মী আহত মিজান মোল্লা বলেন, জাহাঙ্গীরসহ তারা ঝুমুর এলাকায় যান। রাতে সাড়ে ৮ টার দিকে তারেক ও তার কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায়। পরে মটকা মসজিদ এলাকায় অবস্থান নিলে সেখানে দু'গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এতে হতাহতের ঘটনা ঘটে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাস কাউন্টারের একাধিক কর্মী জানান, জেলা যুবদলের নতুন কমিটির পর থেকে যুবদের শীর্ষ এক নেতার ছত্রছায়ায় কাউন্টার দখল করে লাখ লাখ টাকা উত্তলন করা হচ্ছে। এখন সে টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এদিকে ঘটনার পর আহতদের সদর হাসপাতালে দেখতে যান জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। 
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বলেন, হাসপাতালে আহত ১৬ জন চিকিৎসা নিতে আসে। এদের মধ্যে দুই জনকে ভর্তি রেখে চিকিৎসা ও একজনকে রেফার্ড করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ বলেন, দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা শুনেছি। তবে কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়