শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অটোভ্যান চার্জ দিতে গিয়ে হসিবুল মাতুব্বর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর ফুলবাড়িয়া কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হাসিবুল মাতুব্বর ওই এলাকার রিপন মাতুব্বরের পুত্র। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসিবুলের বাবা রিপন মাতুব্বর ঢাকায় কাজ করেন। হাসিবুল তার মা ও দুই বোনকে নিয়ে বাড়িতে থাকেন।টানাপোড়নের সংসারে বাড়তি আয়ের আশায় কিছুদিন পূর্বে কিস্তি তুলে তাকে অটোভ্যান কিনে দেয়। হাসিবুল প্রতিদিনের মত সকালে ভ্যান চালিয়ে বাড়িতে ফিরে আসে। অটোভ্যানে চার্জ কম থাকায় বেলা ১২ টার দিকে চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এরপর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অটোভ্যান চার্জ দিতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়