শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে স্বামীর চাকুর আঘাতে প্রাণ গেল স্ত্রীর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর চাকুর আঘাতে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম লিপি বেগম (৪৫)। ঘটনার পর থেকেই তার স্বামী মো. শফিকুল ইসলাম কালা (৬০) পলাতক রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে শফিকুল ইসলাম চাকু দিয়ে লিপি বেগমের গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিপি বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সর্বশেষ পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা অভিযোগ করেন।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, পুলিশ হাসপাতলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়