শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলের কেনাকাটায় ৪ কোটি টাকার দুর্নীতি, রাজশাহীতে দুদকের অভিযান

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : সরকারি অর্থে অতিরিক্ত ব্যয়ের অভিযোগে রেল বিভাগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রেল লাইনের পাথর ও বিভিন্ন যন্ত্রাংশ কেনাকাটায় প্রায় ৪ কোটি টাকার অনিয়মের প্রাথমিক প্রমাণের ভিত্তিতে বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলভবনে অভিযান চালায় সংস্থাটি।

দুদক জানিয়েছে, ২০২১-২০২২ অর্থবছরে রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল এবং কেন্দ্রীয় সদর দপ্তরে রেল লাইনের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রাংশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী, প্রিন্টার, ওয়াকিটকির ব্যাটারি, টিভি, কাপড়, ফ্লোর ম্যাট, কাগজসহ বিভিন্ন পণ্য কেনা হয়। পরবর্তীতে এসব ক্রয়ের বিষয়ে অডিট করা হলে দেখা যায়, প্রকৃত বাজারদরের তুলনায় রেল বিভাগ ৩ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা বেশি খরচ করেছে।

দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, ২০২১ সালের ওই অডিট আপত্তি এখনও রেল বিভাগ নিষ্পত্তি করতে পারেনি। তাই এই কেনাকাটায় দুর্নীতির অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে। রেলভবন থেকে সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে দুদকের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত মামলার সুপারিশ পাঠানো হবে। অভিযানের সময় পশ্চিমাঞ্চল রেলভবনের মহাব্যবস্থাপক বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে রেল বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়