শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমান থেকে ঢাকা বিমানবন্দরে এসে বাঁশখালীর ব্যবসায়ী নাজিম উদ্দিনের রহস্যজনক মৃুত্যু

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের ওমান প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) ওমান থেকে ঢাকা বিমান বন্দরে নেমে হঠাৎ মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। নাজিম উদ্দিন সিকদার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ্ব হাছান সিকদারের পুত্র।

সুত্রে জানা যায়,মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে দ্রুত আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে পারিবারিক সুত্রে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার স্বজনেরা লাশ নিতে বাঁশখালী থেকে ঢাকার পথে রয়েছে বিষয়টি নিশ্চিত করেন মৃতের ভাই হেফাজ উদ্দিন সিকদার।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়,ওমান প্রবাসী নাজিম উদ্দিন সিকদার দীর্ঘ দেড় যুগ ধরে ওমান ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করতেন। দুবাইয়ে তার বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি রয়েছে, যেখানে বহু বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে। সেখানে তার স্ত্রী ও দু,সন্তানও থাকেন। এছাড়া ওমানে তাঁর একটি খাবারের হোটেলও রয়েছে। তাছাড়া বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে ও দায়িত্ব পালন করেন নাজিম উদ্দিন সিকদার।

ঘটনার ব্যাপারে মৃত্যুবরণকারি নাজিম উদ্দিন সিকদারের ভাই হেফাজ উদ্দিন সিকদার স্থানীয় সংবাদকর্মীদের  জানান, 'আমার ভাই নাজিম উদ্দিন প্রায়ই দেশে আসা-যাওয়া করতেন। আজ (মঙ্গলবার) সকালে দেশে আসার কথা জানালেও, কিন্তু কোন বিমানে এসেছেন তা জানা ছিল না। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে এখন আমি ভাইয়ের মরদেহ গ্রহণের জন্য ঢাকার আগারগাঁও যাচ্ছি বলে সে জানান।'

মৃত্যুবরণকারি নাজিম উদ্দিন সিকদারের বোনের জামাই আকতার হোসেন জানান, সে স্ত্রী সহ ওমানে থাকে। বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্টানের পাশাপাশি বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে ও দায়িত্ব পালন করে। কিভাবে ও কি কারণে তার মৃত্যু হয়েছে তা আমরা এখন ও নিশ্চিত হতে পারেনি। তার স্ত্রী সন্তান ওমান থেকে দেশে আসলে দাফন ও জানাযা সহ প্রয়োজনীয় কার্যাদি করবে বলে সে জানান।

এদিকে নাজিম উদ্দিন সিকদারের অকাল মৃত্যুতে পরিবার স্বজন ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়