শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সর‌লে গুলাগু‌লির ঘটনায় আহত ৪ জন‌কে চমেকে প্রেরন

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: চট্টগ্রা‌মের বাঁশখালীর সাগর উপকুলীয় সরল ইউ‌নিয়‌নের পশ্চিম সরলে সোমবার (৬অ‌ক্টোবর) রা‌তে বিবাদমান দু,গ্রু‌পের ম‌ধ্যে আবা‌রো সংঘ‌র্ষের ঘটনা সংঘ‌টিত হ‌য়ে‌ছে । এ ঘটনায় বেশ ক‌য়েকজন আহত হ‌লেও হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌তে আসা ছেড়া গু‌লি‌তে আহত ৪ জন‌কে চ‌মেক হাসপাতা‌লে রেফার করা হ‌য়ে‌ছে ।

সোমবার রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পু‌লিশ ঘটনাস্থ‌লে র‌য়ে‌ছে । ত‌বে প‌রি‌বেশ শান্ত ব‌লে পু‌লিশ সু‌ত্রে জানা গে‌ছে। স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সু‌ত্রে জানা যায়,সোমবার সন্ধ‌্যা থে‌কে রাত ৯টা পর্যন্ত

সরল ইউনিয়নের পশ্চিম সরলে বিবাদমান মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে পু‌র্বের ঘটনার জের ধ‌রে দেশীয় ও অ‌বৈধ অস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ সময় বেশ কয়জন আহত হ‌লে ছেঁড়া গু‌লি‌তে আহত মোঃআবু তা‌হের (৫৫), সাইদুল ইসলাম (১৭), নুরুল আবছার‌ (১৬) ও মোহাম্মদ রু‌বেল (২১)‌কে রাত সা‌ড়ে নয়টার দি‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে আনা হ‌লে, জরুরী বিভা‌গে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌দের চ‌মেক হাসপাতা‌লে রেফার করা হয় । আহ‌তেরা সবাই ছেঁড়া গুলি‌তে আহত ব‌লে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে জরুরী বিভা‌গে দা‌য়িত্বরত চি‌কিৎসক ডাঃ সৌরভ দেব বা‌প্পি জানান । তি‌নি সবাইকে চ‌মেক হাসপাতা‌লে রেফার করার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ।

স্থানীয় সু‌ত্রে জানা ,সর‌লের বিবাদমান এ দু,গ্রপের বেশ ক‌য়েক‌টি মামলা র‌য়ে‌ছে প‌ক্ষে বিপ‌ক্ষে । ফ‌লে ঘটনায় আহত কয়জন বিগত মামলার আসা‌মি হওয়া‌তে তারা হাসপাতা‌লে চি‌কিৎসা না নি‌য়ে ব‌্যক্তিগত ভা‌বে চি‌কিৎসা নি‌চ্ছে ।

সরল ইউনিয়নের পশ্চিম সরলে বিবাদমান মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে চল‌তি বছ‌রের বেশ কয়বার সংঘ‌র্ষে জড়ায় প্রকা‌শ্যে অ‌বৈধ অস্ত্র নি‌য়ে ।এ‌তে বেশ কয় আহত ও গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছিল । বার বার দু,গ্রু‌পের সংঘর্ষ ও অবৈধ অ‌স্ত্রের মহড়া এলাকার সাধারন জনগন সবসময় শং‌কিত থা‌কে ব‌লে নাম প্রকাশ না করার শ‌র্তে জানান অ‌নেকে।

বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার ঘটনার ব‌্যাপা‌রে সোমবার রাত ১১টায় দৈ‌নিক আজ‌াদী‌কে বলেন, সন্ধ‌্যায় থেকে দু,পক্ষের সংঘ‌র্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আ‌সি। বর্তমানে ঘটনাস্থলে আ‌ছি ,প‌রি‌বেশ শান্ত রয়েছে বলে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়