শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) সুমন গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা): বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি হিসেবে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলমের নেতৃত্বাধীন একটি চৌকস পুলিশ দল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। তিনি জানান, “ধৃত আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাসহ একাধিক মামলা রয়েছে।”

গ্রেফতারের পর সোমবার (৬ অক্টোবর) সকালে মেজর (অব.) সুমনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়