শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় র‌্যাবের অভিযানে পলাতক ডাকাত সর্দার গ্রেপ্তার

সাগর আকন, বরগুনা: বরগুনার তালতলীর বন্দর এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা ডাকাত সর্দার নুর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে র‌্যাব-৮, সিপিসি-১ এর একটি আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তালতলী বন্দরের স্থানীয় এক মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ বরগুনার তালতলী উপজেলার ঠংপাড়া গ্রামের দেনছের আলী হাওলাদারের ছেলে।

গত ২৬ জুলাই গভীর রাতে তালতলীর বড়পাড়া এলাকায় এক গৃহবধূর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল ভয়াবহ ডাকাতি চালায়। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাতরা বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ৯৪ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১১ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মনিকা বেগম তালতলী থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি ডাকাত সর্দার নুর মোহাম্মদ হাওলাদার পলাতক ছিলেন। অবশেষে র‌্যাবের অভিযানে তিনি ধরা পড়েন। গ্রেপ্তারের পর নুর মোহাম্মদকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়