শিরোনাম
◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৯:০৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব-৮ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সাগর আকন, বরগুনা: দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আমির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি চা দোকান থেকে তাকে আটক করা হয়।

অভিযানে অংশ নেয় র‌্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও ভোলা ক্যাম্পের যৌথ দল। নেতৃত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাত।

গ্রেফতারকৃত আমির হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের ইসমাইল খানের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ২০০৬ সালে দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর আসামিকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়