শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে তাহাজ্জুদ পড়তে উঠে তরুণী নিখোঁজ, দুইদিন পর ডোবা থেকে মরদেহ উদ্ধার 

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য উঠে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই(১৯) নামে এক তরুণী। নিখোঁজ ফারজানা আক্তার জুঁই ওই গ্রামের আবুল হাসনাতের মেয়ে। সে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা পাস করেছিল।গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় হন্নে হয়ে খুঁজেও মেলেনি তার কোন সন্ধান।

ঘটনার দুই দিন পর বাড়ির পাশের ডোবায় ভেসে উঠে সেই তরুণীর লাশ। স্থানীয় এক ব্যক্তি সেই ডোবাতে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সকলের নজরে এলে শতশত মানুষ সেখানে জড়ো হয়।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করার পর নিশ্চিত হওয়া গেছে সেটি নিখোঁজ ফারজানা আক্তার জুঁই এর লাশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে পরিবারের সদস্যদের তেমন কোন অভিযোগ না থাকলেও স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করছে, এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়েও চলছে গুঞ্জন।

তবে লাশ উদ্ধারের বিষয়টি নিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা লাশটি উদ্ধার করেছি, পরিবারের সদস্যদের তেমন কোন অভিযোগ নেই তারপরও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি, আশাকরি ময়নাতদন্তের মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়