শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফ্লোরিডা ফিলিং স্টেশনের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহিয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের আইয়ুব মিয়া বাড়ির মো. সোহেলের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু তাহিয়া তার পরিবারের সঙ্গে চন্দ্রগঞ্জ বাজারের রাজ মুকুট কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে আসেন। ঘটনার সময় দুষ্টামি করতে গিয়ে সড়কে ওপর চলে যায় সে। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, ঘটনার পর পরই কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায় চালক। এজন্য চালককে আটক করা যায়নি। তবে কাভার্ডভ্যান জব্দ রয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার শিশুর পরিবার মামলা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়