শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কুমার নদে স্পিডবোডে চড়ে অস্ত্রের মহড়া, গ্রেপ্তার ১ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে স্পিডবোডে চড়ে  প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় যৌথবাহিনীর অভিযানে সাইমন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসমি সাইমন উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা থানায় গ্রেপ্তার যুবক সাইমনকে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীররাতে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ভাঙ্গার কুমার নদে কিশোর-যুবকরা স্পিডবোডে রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি ও ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত এক রোল ফয়েল কাগজ উদ্ধার করা হয়। পরে সাইমন শরীফকে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, যৌথবাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেই রামদা প্রদর্শন করেছিল তা জব্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের আটকে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

প্রসঙ্গত, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে ট্রলারে সাউন্ড বক্সে গানের তালে তালে নানা অঙ্গ ভঙ্গিতে মেতে ওঠে কিশোররা। এছাড়াও স্পিডবোডে চড়ে অস্ত্রের মহড়া দেয় তারা। তাৎক্ষণিক পুলিশ তাদের আটকের চেষ্টা করলে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়