শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন 

জহিরুল ইসলাম শিবলু ,লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশজুড়ে নতুন করে ফুটবল উম্মাদনা ছড়িয়ে দিতে চলছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫। ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে এ আসরে অংশ নিয়েছে ৬৪টি জেলা। তারই ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে খেলাটির উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা, বাফুফের সহ-সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক সোহেল আদনান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক আবদুর রব শামীম, ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির জুয়েল, ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন ফিরোজ, শাহেদুর রহমান রাফি সহআরও অনেকে।

বক্তারা বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলার কোন বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। তাছাড়া আজকের আয়োজন জেলার ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথ আয়োজন উদ্বোধনী ম্যাচে অংশ নেয় লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশ বনাম রাঙ্গামাটি জেলা ফুটবল একাদশ। দুই জেলার ফুটবলপ্রেমী হাজারো দর্শকের উপস্থিতি মাঠে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যা খেলোয়াড়দের খেলায় বাড়তি উদ্দীপনা জোগায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়