শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২

মো. সোহেল নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন (৪৯) নিহত হয়েছেন। এ সময় বাসের আরো অন্তত ১২ যাত্রী আহত হয়।  

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী-কুমিল্লা মহাসড়কের নাওতলা এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হওয়ায় দাঁড়িয়ে থাকে। ওই সময় ঢাকা থেকে চৌমুহনী গ্রামী জোনাকী পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ট্রাকটি ওভারটেক করে চলে যায়। তখন জোনাকী বাসের পিছনে থাকা একুশে পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  এদিকে, বাসের ভিতরে থাকা অন্তত ১২ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, গুরুত্বর আহত অবস্থায় চালককে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাসটি উদ্ধার করে পরবর্তীতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়