শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসত বাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাড়িয়েছে প্রায় ১২ লাখ টাকা।

১৫ সেপ্টেম্বর'২৫ সোমবার  দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের সাগর আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে সাগর আলীর বাড়িতে বৈদ‍্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তেই সে আগুনের লেলিহান শিখা বাড়ির চার পাশে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে আশ পাশের প্রতিবেশিরা পার্শ্ববর্তী পুকুর থেকে পানি নিয়ে  প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিবরণে গ্রামবাসীর পক্ষে প্রত‍্যক্ষদর্শী সাইফুর, ফজল ও রফিকুল জানায়, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যায়। গোয়াল ঘর থেকে শুধু গরু বের করতে পারেন তারা। মুহুর্তেই আগুন গোটা বাড়ির চারদিকে ছড়িয়ে পড়লে ঘরের কোন জিনিস পত্র উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি।

ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাগর আলী কান্না জড়িত কন্ঠে বলেন, হঠাৎ আগুন লেগে আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। চোখের সামনে আমার স্বপ্নের বাড়িটি পুড়ে গেলো। ঘরে ধান, চাল সহ যাবতীয় জিনিস পুড়ে গেছে। আমার ছেলে পুলিশের চাকরি করে তার শখের পালসার ১৫০ সিসি মোটর সাইকেলটি পুড়ে গেছে। ঘর থেকে একটা সুতাও বের করতে পারিনি। আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ৫০ হাত সেমি পাকা ঘরসহ বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। জরুরি ভিত্তিতে পরিবারটিকে সরকারি ভাবে সহযোগিতা করা দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়