শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৪ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনকে ১২ বছর কারাদণ্ড

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলায় মো. আল আমিন নামে একজনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। 

দণ্ডিত আল আমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাইমহেষপুর-গোরস্থানপাড়ার মো. আকালু শেখে ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুল ওদুদ জানান, ২০২২ সালের ২৩ আগস্ট রাতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় আল আমিনের কাছে একটি লোহার তৈরি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় র‌্যাবের এসআই আকরামুল হক বাদী হয়ে সদর থানায় আস্ত্র আইনে মামলা দায়ের করেন। একই বছর ৫ সেপ্টেম্বর মো. আল আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শাহরিয়ার পারভেজ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়