শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা সদর দক্ষিণের গোয়ালগাঁও কবরস্থানের ১৫ শতক জমি উদ্ধারের দাবি

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও কেন্দ্রীয় কবরস্থানের প্রায় ১৫ শতক জমি দখলমুক্ত করে পুনরুদ্ধারের দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোয়ালগাঁও কবরস্থানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামবাসী, সমাজসেবক, স্থানীয়রাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই কবরস্থান গোয়ালগাঁও গ্রামের একমাত্র কেন্দ্রীয় কবরস্থান। এলাকাবাসীর পূর্বপুরুষ ও আত্মীয়স্বজনরা এখানে শায়িত আছেন। কবরস্থানের সংরক্ষিত ১৫ শতক জমি দীর্ঘদিন ধরে কামাল, মানিক, মাসুদসহ কিছু প্রভাবশালী ব্যক্তি দখলে রেখেছে। বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা আরও জানান, এই জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও দীর্ঘদিন ধরে কোনো অগ্রগতি হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানববন্ধন থেকে দ্রুত এই জমি উদ্ধার করে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণসহ স্থায়ীভাবে সংরক্ষণের দাবিও জানানো হয়।

এ সময় বক্তারা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

আবদুল বারেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মেম্বার মনির খন্দকার, মমতাজ হাজারী, এরশাদ, আবদুল মতিন ডাক্তার, সাদ্দাম, ফয়সাল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়