শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ জনকে কামড়ানো সেই ঘোড়াটির মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অন্তত ২০ জন আহতও হয়েছেন। সামনে যাকে পাচ্ছিল, তাকেই কামড়াচ্ছিল ঘোড়াটি। সেই পাগলা ঘোড়াটি মারা গেছে। মালিকের খোঁজ না পাওয়ায় স্থানীয়রা মৃত ঘোড়াটি মাটিচাপা দেন। প্রাণীটি জলাতঙ্ক রোগে মারা গেছে বলে ধারণা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা বিশ্বাসপাড়ার রবিউল মোল্লার বাড়ির পাশে একটি বাগানে ঘোড়াটি মারা যায়। পরে স্থানীয়রা মাটি খুঁড়ে চাপা দেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী বলেন, ঘোড়াটি সম্ভবত জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল। যে কারণে ঘোড়াটি পাগলা হয়ে যায়। এ জাতীয় প্রাণী দু-একদিনের মধ্যে মারা যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে অসুস্থ ঘোড়াটি মারা গেছে বলে জানতে পেরেছি। যাদের কামড় দিয়েছে তাদের অবশ্যই র‍্যাবিস ভ‍্যাকসিন নিতে হবে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহমুদ রহমান বলেন, যারা ঘোড়াটির মাধ্যমে আক্রান্ত হয়েছেন, তাদের খুব শিগগির জলাতঙ্ক রোগের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

পৌর এলাকায় পাগলা ঘোড়াটির কামড় ও লাথিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, গত দুইদিন ধরে পৌর সদরের বিভিন্ন স্থানে ঘোড়াটি পাগলের মতো আচরণ করছে। সামনে যাকে পাচ্ছিল তাকেই তেড়ে গিয়ে কামড়াচ্ছিল কিংবা লাথি মারছিল। এতে করে নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়