শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৯ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই জেনারেটেড ছবি দিয়ে শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর করুণ অবস্থার মিথ্যা দাবি প্রচার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত একজন যাত্রীর অবস্থা দাবিতে ফেসবুকে একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি বিমানবন্দর সদৃশ একটি স্থানে মেঝেতে হাত-পা ছড়িয়ে শুয়ে আছেন। পুলিশসহ কিছু মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। ছবিটি নিয়ে ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, এটি বাস্তব নয়, এআই জেনারেটেড ছবি।

আলোচিত ছবিটি পর্যবেক্ষণে এতে বেশ কিছু ত্রুটি দেখা যায়। যেমন, ছবিটিতে থাকা বাংলা লেখাগুলো অসম্পূর্ণ এবং ভাঙা। এআই প্রযুক্তির একটি সীমাবদ্ধতা হচ্ছে, এটি ছবি তৈরির ক্ষেত্রে টেক্সট বা লেখা থাকলে সেটি ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারে না। 

এমন ত্রুটির কারণে ছবিটি একাধিক এআই ইমেজ শনাক্তকারী টুল দিয়ে যাচাই করে দেখা হয়। এসব টুল ছবিটি বিশ্লেষণ করে জানায়, ছবিটি এআই জেনারেটেড। 

ফলে ফ্যাক্টওয়াচ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত একজন যাত্রীর অবস্থা দাবিতে প্রচারিত ছবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ-ব্যাগ চুরির ঘটনা নতুন কিছু নয়। দেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বিমানবন্দরটিতে এই ধরনের ঘটনা ঘটে আসছে। 

সূত্র: ফ্যাক্ট ওয়াচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়