শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:১১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে মোবাইল রিচার্জ সুবিধা

হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সার লেনদেনের সুবিধা সেবাকে আরও একধাপ এগিয়ে নিতে মোবাইল রিচার্জের নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। এর ফলে প্রি-পেইড মোবাইল রিচার্জ করতে আর আলাদা কোনো অ্যাপে যেতে হবে না; হোয়াটসঅ্যাপ থেকেই সহজে রিচার্জ করা যাবে।

বর্তমানে সব ক্ষেত্রেই ডিজিটাল লেনদেনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই চাহিদার কথা বিবেচনা করে হোয়াটসঅ্যাপ ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই) সুবিধা চালু করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই টাকা পাঠানো, গ্রহণ করা এবং বিল পরিশোধ করতে পারেন। নতুন সংযোজন হিসেবে এবার মোবাইল রিচার্জ সুবিধাও যুক্ত হচ্ছে।

জানা গেছে, অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা একই পদ্ধতিতে ইউপিআই ব্যবহার করে রিচার্জ করতে পারবেন। এজন্য প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করতে হবে। এরপর সেটিংস বা চ্যাট বক্সের ‘অ্যাটাচমেন্ট’ আইকন থেকে ‘পেমেন্ট’ অপশনে প্রবেশ করতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চ্যাট উইন্ডোর উপরের ডান পাশে থাকা তিন ডট মেনু থেকেও পেমেন্ট অপশনটি খুঁজে পাবেন।

পেমেন্ট সেকশনে গেলে ‘মোবাইল রিচার্জ’ নামে একটি নতুন ট্যাব দেখা যাবে। সেখানে নিজের বা অন্য কারও মোবাইল নম্বর লিখে সংশ্লিষ্ট অপারেটর নির্বাচন করতে হবে এবং পছন্দের রিচার্জ প্ল্যান বেছে নিতে হবে। সবশেষে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের (ইউপিআই) মাধ্যমে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে মূল্য পরিশোধ করতে হবে।

যদি আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত না থাকে, তবে ‘অ্যাড নিউ পেমেন্টস’ অপশনের মাধ্যমে সহজেই তা যুক্ত করা যাবে। এই নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীদের জন্য মোবাইল রিচার্জ আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়