শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২০ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুলে যাওয়ার ঝামেলা শেষ, আগাম মেসেজ শিডিউলের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আমাদের ব্যস্ততা যত বাড়ছে, ততই প্রকট হচ্ছে ভুলে যাওয়ার সমস্যা। একটা সময় বন্ধু-স্বজনের জন্মদিন, বিবাহবার্ষিকীসহ নানা বিশেষ দিন ও মুহূর্তের কথা মনে থাকত, পাঠাতাম শুভেচ্ছা বার্তা। এখন আর সুযোগ হয় না, নানা কাজের ভিড়ে মনে থাকছে না দিনক্ষণ।

অফিসের সহকর্মীকে কাজের জরুরি কথা জানাতেও ভুলে যাচ্ছি হরহামেশা। ছোট ছোট বিষয়ে ভুলে যাওয়ার সমস্যা কমবেশি সবারই মধ্যে দেখা যাচ্ছে। প্রয়োজনীয় তারিখ, কাজ ও বার্তার তথ্য মনে রাখতে অনেকেই মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখি। কেউ কেউ আবার ক্যালেন্ডারে নোট লিখে রাখি। তবে এখন আর সে ঝামেলায় পড়তে হবে না। 

কাউকে কিছু বলার থাকলে ঠিক যখনি মনে পড়বে তখনি বার্তা পাঠিয়ে রাখা যাবে হোয়াটসঅ্যাপে, প্রয়োজনীয় সময়ে তা প্রাপকের আইডিতে চলে যাবে। তাই ভুলে যাওয়ার ঝক্কি আর পোহাতে হবে না। শুধু আগাম বার্তাই পাঠানো নয়, জন্মদিন বা যেকোনো বার্ষিকীর শুভেচ্ছাও জানিয়ে রাখা যাবে অনেক আগে, নির্দিষ্ট তারিখে পৌঁছে যাবে বার্তা।

কার্যক্রম শুরুর ১৭ বছর পর এমন সুবিধা আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। এই প্রথম বার দিনক্ষণ লিখে মেসেজ ‘শিডিউল’ করা যাবে এ অ্যাপে।

মেসেজ শিডিউল অপশনটি কী

মেসেজ শিডিউল অপশনটি এক ধরনের বিশেষ ফিচার। এর মাধ্যমে কেউ আগে থেকেই কোনও মেসেজ লিখে রাখতে পারবে। সেটি কোন দিন কাকে পাঠানো হবে সেই দিনক্ষণও ঠিক করে রাখা যাবে। নির্দিষ্ট সময়ে বার্তাটি পাঠাতে ভুলে গেলেও হোয়াটসঅ্যাপ ঠিক মনে করে সেই বার্তা পাঠিয়ে দেবে। এক্ষেত্রে অনলাইনে থাকারও প্রয়োজন নেই।

বিষয়টি এমন যে, আপনি রাত ১২টায় কোনও বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন বলে ভেবেছেন। আপনি আগে থেকেই শুভেচ্ছা বার্তা লিখে কোন দিন রাতে যাবে সেই সময়টা সেট করে রাখুন। ঠিক ওই দিনই আপনার শুভেচ্ছা বার্তা সঠিক সময়ে বন্ধুর চ্যাটবক্সে চলে যাবে। ব্যক্তিগত কাজ হোক বা পেশাগত ক্ষেত্রে, জরুরি বার্তা সঠিক সময়ে পৌঁছে দিতে হোয়াট্‌সঅ্যাপে ‘মেসেজ শিডিউল’ অপশনটি ব্যবহার করা যাবে। 

চ্যাট ‘ইনফো’ নামে স্ক্রিনে একটি নতুন অপশন থাকবে। কী কী মেসেজ পাঠাবেন বলে ঠিক করে রেখেছেন, তা দেখা যাবে। মেসেজটি পাঠানোর আগে যেকোনও সময়ে লেখা পরিবর্তন করতে পারবেন বা চাইলে মুছেও দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপের আইওএস বেটা ভি২৬.৭১০.৭২ সংস্করণে নতুন ফিচারটি নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। অ্যান্ড্রয়েডেও খুব তাড়াতাড়ি ফিচারটি চলে আসবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়