শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রথম এমভিএনও সিম চালু করল বিটিসিএল

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ‘মোবাইল ভার্চ্যুয়াল নেটওয়ার্ক অপারেটর’ (এমভিএনও) সিম চালু করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিসিএলের এমভিএনও সেবার আওতায় ভয়েস ও ডাটা কলসহ প্রয়োজনীয় সব কারিগরি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিমটি সফলভাবে সচল হয়েছে। এর আওতায় ভয়েস কল, ডাটা কল, ‘আলাপ’ থেকে মোবাইল নেটওয়ার্ক, ‘আলাপ টু আলাপ’ এবং জিপন (GPON) ইন্টিগ্রেশন—এই চারটি কার্যক্রমের সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। একই সঙ্গে কল টেস্টও সফলভাবে শেষ করা হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, মঙ্গলবার দুপুরে বিটিসিএলের গুলিস্তান ও রমনা কার্যালয়ে সরেজমিনে প্রভিশনিং, অ্যাক্টিভেশন এবং টেস্ট কল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিটিসিএল এমভিএনও সেবার লাইভ পাইলট কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেওয়া হয়। আধুনিক এই প্রযুক্তি চালুর মাধ্যমে গ্রাহকসেবা সম্প্রসারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়