শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৩ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুগল ফটোসে এআই ফিচার: নিজের ছবি দিয়েই বানাতে পারবেন মিম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিধি আরও বাড়াতে গুগল এবার চালু করেছে নতুন মিম তৈরির সুবিধা। গুগল ফটোস অ্যাপে যুক্ত হওয়া এই নতুন ফিচারের নাম ‘মি মিম’, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি ব্যবহার করে এআই-চালিত ব্যক্তিগত মিম তৈরি করতে পারবেন।

গুগলের ভাষ্য অনুযায়ী, মি মিম হলো এমন একটি সহজ টুল, যা ব্যবহারকারীদের নিজেদের ছবির মাধ্যমে সৃজনশীল কনটেন্ট তৈরি করে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করার সুযোগ দেবে। এতে ব্যবহারকারীরা আগে থেকে দেওয়া বিভিন্ন মিম টেমপ্লেট বেছে নিতে পারবেন অথবা নিজের পছন্দের মজার ছবি আপলোড করেও মিম তৈরি করতে পারবেন।

ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। গুগলের এক মুখপাত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হবে। ফিচারটি চালু হলে গুগল ফটোস অ্যাপে নিচের দিকে থাকা ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করে ‘মি মিম’ নির্বাচন করলেই ব্যবহার করা যাবে। এরপর একটি টেমপ্লেট বেছে নিয়ে একটি রেফারেন্স ছবি যোগ করতে হবে। পছন্দ না হলে মিমটি পুনরায় তৈরি করার (রিজেনারেট) অপশনও থাকছে।

গুগল জানিয়েছে, এই ফিচারটি সবচেয়ে ভালো কাজ করে ভালো আলোতে তোলা, পরিষ্কার ও সামনে থেকে তোলা পোর্ট্রেট ছবির ক্ষেত্রে। তবে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকায় তৈরি হওয়া ছবিগুলো সব সময় মূল ছবির সঙ্গে পুরোপুরি মিল নাও হতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মিম সংস্কৃতিকে কাজে লাগিয়ে গুগল ফটোসে এই ফিচার যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন বিনোদন ও এআই ব্যবহারে আরও উৎসাহিত করতে চাইছে গুগল।

সূত্র: এনগ্যাজেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়