শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৮:৪১ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাবিশ্বের শুরুর সময়ের লাল বিন্দু আসলে কী? মিলল চমকপ্রদ উত্তর

মহাকাশ মানেই রহস্য। সেই রহস্য উন্মোচনে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা মহাবিশ্বের শুরুর সময়ের ছবিগুলোতে অদ্ভুত কিছু ছোট লাল বিন্দু দেখা যায়, যেগুলোর পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারছিলেন না বিজ্ঞানীরা। ফলে মহাকাশের অমীমাংসিত রহস্য হিসেবেই বিবেচনা করা হচ্ছিল বিন্দুগুলোকে। এবার ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশে থাকা লাল বিন্দুগুলো আসলে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল (কৃষ্ণগহ্বর)। এসব ব্ল্যাক হোল আয়োনাইজড গ্যাসের আবরণে ঢাকা থাকে। ব্ল্যাক হোলগুলোর চারপাশে যখন গ্যাসের আবরণ গ্রাস করে, তখন সেখানে প্রচণ্ড তাপ ও বিকিরণ তৈরি হয়। সেই বিকিরণই গ্যাসের মেঘ ভেদ করে লালচে আভা হয়ে ফুটে ওঠে।

এত দিন বিজ্ঞানীদের অনেকেই ধারণা করতেন, মহাকাশে থাকা লাল বিন্দুগুলো হয়তো মহাবিশ্বের শুরুর দিকে তৈরি হওয়া খুব ছোট আকারের গ্যালাক্সি। কিন্তু অন্য বিজ্ঞানীদের মতে, বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের এত অল্প সময়ের মধ্যে এমন গ্যালাক্সি দৃশ্যমান হওয়ার কথা নয়। এ বিষয়ে ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের বিজ্ঞানী দারাচ ওয়াটসন বলেন, ‘আমরা তরুণ ব্ল্যাক হোলের দ্রুত বেড়ে ওঠার পর্যায় ক্যামেরাবন্দী করেছি। এসব আগে কখনো দেখা যায়নি। তাদের চারপাশের ঘন গ্যাসের আবরণই দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে। বেশ কয়েকটি লাল বিন্দুর স্পেকট্রাল এমিশন লাইন বা আলোর ছাপ বিশ্লেষণ করা হয়েছে।’

দারাচ ওয়াটসনের তথ্যমতে, ব্ল্যাক হোলগুলো আগের ধারণার চেয়ে আকারে অনেক ছোট। গ্যাস যখন ব্ল্যাক হোলের দিকে ধাবিত হয়, তখন তা একটি ফানেলের মতো ঘুরতে থাকে। গতি ও ঘনত্ব বেড়ে গেলে সেখানে লাখ লাখ ডিগ্রি তাপমাত্রা তৈরি হয় ও উজ্জ্বল আলো নির্গত হয়। লাল বিন্দুর মতো ব্ল্যাক হোলগুলো আগের ধারণার চেয়ে প্রায় ১০০ গুণ ছোট হলেও সূর্যের চেয়ে ১০ লাখ গুণ ভারী ও এদের ব্যাস প্রায় ১ কোটি কিলোমিটার।

নতুন এই আবিষ্কার ব্যাখ্যা করছে, কীভাবে বিগ ব্যাংয়ের মাত্র ৭০ কোটি বছর পর সূর্যের চেয়ে ১০০ কোটি গুণ বড় ব্ল্যাক হোলের উদ্ভব হয়েছিল। আসলে এই সব তরুণ ব্ল্যাক হোল তাদের তাত্ত্বিক সর্বোচ্চ গতি বা এডিংটন লিমিটের মধ্যে খুব দ্রুত দানবীয় আকার ধারণ করতে পারে।

সূত্র: ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়