শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি

ব্যবহারকারীদের সঙ্গে হওয়া কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করছে চ্যাটজিপিটি। যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ও লগইন করা ফ্রি ব্যবহারকারীদের জন্য এই বিজ্ঞাপন পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

শুক্রবার ওপেনএআই জানায়, ফ্রি সংস্করণের পাশাপাশি নতুন চালু হওয়া মাসিক ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশনেও বিজ্ঞাপন থাকবে। তবে ‘প্লাস’ (২০ ডলার), ‘প্রো’ (২০০ ডলার) এবং ব্যবসায়িক গ্রাহকদের ক্ষেত্রে বিজ্ঞাপন দেখানো হবে না।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান অতীতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন। তবে বিপুল ব্যয়ের চাপ সামলাতে প্রতিষ্ঠানটি নতুন আয়ের পথ খুঁজছে। 

ওপেনএআই জানিয়েছে, আগামী আট বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় প্রায় ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে তারা। অল্টম্যান এর আগে বলেছিলেন, ২০২৫ সালের শেষে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ২০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে তারা আশা করছে।

বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীর প্রশ্নের উত্তরের নিচে ‘স্পনসরড’ লেবেলসহ দেখানো হবে। তবে ওপেনএআই বলেছে, বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তরকে প্রভাবিত করবে না। প্রতিষ্ঠানটির ভাষ্য, ব্যবহারকারীদের বিশ্বাস রাখতে হবে— চ্যাটজিপিটির উত্তর মূলত তথ্যভিত্তিক ও সহায়ক থাকার জন্যই দেওয়া হবে।

ওপেনএআই আরও জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা কথোপকথন বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হবে না। চাইলে ব্যবহারকারীরা চ্যাটের ভিত্তিতে বিজ্ঞাপন বন্ধও করতে পারবেন। স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও রাজনীতির মতো ‘নিয়ন্ত্রিত বিষয়’ সংক্রান্ত আলোচনায় কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।

বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথনের প্রেক্ষাপটে বিজ্ঞাপন দেখানো নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। কারণ অনেক সময় চ্যাটজিপিটিতে ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয় নিয়েও আলোচনা করেন ব্যবহারকারীরা। এ ছাড়া ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ পণ্যের বিজ্ঞাপন ঠেকাতে ওপেনএআইয়ের ওপর বাড়তি চাপ থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটেও ব্যবহারকারীদের কথোপকথনের তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়