শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওপেনএআই নয়, সিরিকে আরও শক্তিশালী করতে গুগলের উপর ভরসা রাখছে অ্যাপল

স্মার্টফোন জগতের দুই চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাপল ও গুগল এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছে। নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিকে আরও উন্নত করতে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই নয়, গুগলের এআই মডেল জেমিনাই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।

বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই দুই প্রযুক্তি কোম্পানি। এ নিয়ে প্রথম খবর প্রকাশ করেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এক যৌথ বিবৃতিতে অ্যাপল ও গুগল বলেছে, বহু বছরের একটি চুক্তির আওতায় অ্যাপলের পরবর্তী প্রজন্মের বিভিন্ন ফাউন্ডেশন মডেল গুগলের জেমিনাই মডেল ও ক্লাউড প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হবে। এসব মডেল অ্যাপলের নিজস্ব এআই প্ল্যাটফর্ম অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারগুলোকে আরও উন্নত করবে। এর মধ্যে রয়েছে এ বছর চালু হওয়ার কথা থাকা সিরির আরও পার্সোনালাইজড ও উন্নত সংস্করণ।

বিবৃতিতে অ্যাপল বলেছে, “গভীর যাচাই-বাছাইয়ের পর আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি, গুগলের এআই আমাদের নিজস্ব এআই মডেলের জন্য সবচেয়ে শক্তিশালী ভিত্তি দেবে।”

এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা নতুন ও উদ্ভাবনী অভিজ্ঞতা পাবেন বলেও আশা প্রকাশ করেছে কোম্পানিটি।

তবে অ্যাপল স্পষ্ট করেছে, অ্যাপল ইন্টেলিজেন্স আগের মতোই অ্যাপল ডিভাইস এবং প্রাইভেট ক্লাউড কম্পিউট অবকাঠামোর মাধ্যমে পরিচালিত হবে, যাতে ব্যবহারকারীদের প্রাইভেসি সুরক্ষার মান বজায় থাকে।

২০২৪ সালের ডব্লুউডব্লুউডিসি সম্মেলনে প্রথমবারের মতো জেনারেটিভ এআই চালিত সিরির একটি ডেমো দেখিয়েছিল অ্যাপল। পরে ২০২৫ সালের মার্চে কোম্পানিটি বলে, সিরির বড় আপডেটটি তারা এ বছর পিছিয়ে দিচ্ছে।

বর্তমানে সিরির আরও উন্নত সংস্করণ সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করতে অ্যাপল এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে জানিয়েছে কোম্পানিটি।

এর আগে, গত বছরের জুনে সিরির উন্নয়নে ওপেনএআই ও অ্যানথ্রপিকের সঙ্গে অংশীদারত্বের বিষয়টি বিবেচনা করছে অ্যাপল এমন খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। এর দুই মাস পর সম্ভাব্য অংশীদার হিসেবে সামনে আসে গুগলের নাম। নভেম্বরে সেই গুঞ্জন আরও জোরালো হয়।

সে সময় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, অ্যাপল গুগল জেমিনাইয়ের একটি বিশেষ সংস্করণ ব্যবহার করে নতুন সিরি তৈরি করতে পারে, যা অ্যাপলের নিজস্ব প্রাইভেট ক্লাউড কম্পিউট সার্ভারে চলবে। ওই সুবিধার জন্য গুগলকে বছরে প্রায় ১০০ কোটি ডলার দিতে পারে অ্যাপল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়