শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৯:১৫ সকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউবের চেয়েও বেশি আয়ের সুযোগ: কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলেন ইলন মাস্ক

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবরের ইঙ্গিত দিলেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) কর্তা ইলন মাস্ক। ইউটিউবের তুলনায় এক্সে আরও বেশি আয় করার সুযোগ তৈরি হতে পারে— এমন সম্ভাবনার কথাই জানালেন তিনি।

সম্প্রতি এক ইউজারের মন্তব্যের জবাবে এই ইঙ্গিত দেন মাস্ক। পাশাপাশি বিষয়টি দেখার জন্য এক্সের প্রোডাক্ট হেড নিকিতা বিয়েরকে নির্দেশ দেন তিনি। এতে দ্রুতই আয় বাড়ার আশায় বুক বাঁধছেন কন্টেন্ট ক্রিয়েটররা।

বর্তমানে আট থেকে আশি, প্রায় সব বয়সী মানুষই কোনো না কোনোভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। কাজের ফাঁকে সময় পেলেই ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের দিকে চোখ রাখেন অনেকেই। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্ল্যাটফর্ম কেবল বিনোদনের জায়গা নয়, বরং আয়ের একটি বড় উৎসে পরিণত হয়েছে। অনেকেই এখন শুধু ভিডিও ও কনটেন্ট তৈরি করেই জীবনযাপন করছেন।

তবে একই কনটেন্টে ইউটিউব বা ফেসবুকের তুলনায় এক্স (সাবেক টুইটার) থেকে আয়ের সুযোগ এখনো তুলনামূলক কম। এক্সে আয় করতে হলে অন্তত ৫০০ ফলোয়ার, ৫ মিলিয়ন ইমপ্রেশনসহ একাধিক শর্ত পূরণ করতে হয়। ফলে অনেক ক্রিয়েটর এখনো এ প্ল্যাটফর্মে আয় নিয়ে পুরোপুরি আশাবাদী হতে পারছিলেন না।

এ পরিস্থিতিতেই আয় সংক্রান্ত বড় ইঙ্গিত দিলেন ইলন মাস্ক। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এক্সে এমন একটি নতুন পেমেন্ট ব্যবস্থা আনার পরিকল্পনা রয়েছে, যেখানে ইউটিউবের চেয়েও বেশি আয় সম্ভব হতে পারে। তবে বর্তমানে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো দ্রুত দূর করা হবে।

মাস্ক আরও জানান, নতুন পেমেন্ট সিস্টেমে কোনো ধরনের অপব্যবহার বরদাস্ত করা হবে না। ভুয়া এনগেজমেন্ট, কৃত্রিম ভিউ বা ফলোয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রকৃত ভিউ, বাস্তব ফলোয়ার এবং কনটেন্টের মানের ওপর ভিত্তি করেই আয় নির্ধারণ করা হবে।

ইলন মাস্কের মতে, এই পদ্ধতি কার্যকর হলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক্স থেকে আয় ইউটিউবকেও ছাড়িয়ে যেতে পারে। তবে এক্স কর্তার এই মন্তব্য বাস্তবে কতটা রূপ পাবে— তা নিয়ে এখন ক্রিয়েটরদের মধ্যে কৌতূহল ও আলোচনা চলছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়