শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই স্মার্টফোনে চলবে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট: আসছে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার

বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একই স্মার্টফোনে একসঙ্গে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই একটি অ্যাকাউন্ট থেকে অন্যটিতে পরিবর্তন করতে পারবেন। এর ফলে ব্যক্তিগত ও অফিসিয়াল যোগাযোগ আলাদা রাখা আরও সুবিধাজনক হবে।

এতদিন একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ না থাকায় অনেককে আলাদা ফোন বা অন্য ডিভাইসের ওপর নির্ভর করতে হতো। এতে কাজের চাপের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা মিস হওয়ার আশঙ্কা থাকত। তবে ডুয়েল অ্যাকাউন্ট ফিচার চালু হলে এক ডিভাইসেই সব যোগাযোগ পরিচালনা করা সম্ভব হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটসনাউ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে হলে দুটি আলাদা ফোন নম্বর প্রয়োজন হবে। সে ক্ষেত্রে স্মার্টফোনে ডুয়াল সিম বা ই-সিম ব্যবহারের সুবিধা থাকতে হবে।

নতুন অ্যাকাউন্ট যুক্ত করতে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে গিয়ে দ্বিতীয় নম্বরটি যোগ করতে হবে। এরপর এসএমএস বা কলের মাধ্যমে পাঠানো যাচাইকরণ কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি সক্রিয় করা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাকাউন্ট সেটআপের পর অ্যাপের ভেতরে নামের পাশে থাকা তির চিহ্নে চাপ দিয়ে যেকোনো অ্যাকাউন্টে সহজে প্রবেশ করা যাবে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা প্রাইভেসি ও নোটিফিকেশন সেটিংস নির্ধারণ করা যাবে। পাশাপাশি চ্যাট মিউট, আর্কাইভ, বার্তা মুছে ফেলা কিংবা নম্বর ব্লক করার সুবিধাও আলাদাভাবে থাকবে।

প্রাথমিকভাবে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হবে। তবে আইফোন ব্যবহারকারীরা কবে এই সুবিধা পাবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়