শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইস্পিড ইন্টারনেট পাচ্ছেন না? রাউটার সমস্যার তাৎক্ষণিক সমাধান

ইন্টারনেট সবার কাছেই এখন জরুরি পরিষেবা। কাজের সময় যেন দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যায়, তার জন্য বাড়ি বা দপ্তরে রয়েছে ওয়াইফাই রাউটার। কিন্তু সন্তোষজনক গতি নেই। অনেকে আবার মাঝেমধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এমন সমস্যায় ভুগছেন।

যে কোনো কাজ হোক বা ইউটিউবে কনটেন্ট দেখা, বারবার রাউটারের সঙ্গে ডিসকানেক্ট হয়ে পড়ছে ডেস্কটপ পিসি, ল্যাপটপ, স্মার্টফোন ও গ্যাজেটস।

অনলাইনে যে কোনো কাজ থেকে শুরু করে বিনোদনের সব উপকরণ রয়েছে ইন্টারনেটে। ফলে বাড়িতেও হাইস্পিড ইন্টারনেট পরিষেবার জন্য অনেকেই রাউটার কেনেন ঠিকই; কিন্তু সঠিক ব্যবহার না জানায় পড়েন ঝামেলায়।

সংযোগ না এলে কী করবেন

রাউটারের এমন সমস্যা সমাধান হবে কীভাবে, তা জানতে কিছু পরামর্শ মেনে চলতে পারেন।
মূলত রাউটারের অ্য়ান্টেনার কারণে এমন সমস্যার উদ্ভব হয়ে থাকতে পারে। এ ক্ষেত্রে সবার প্রথমে প্রতিদিন নিয়ম করে দশ মিনিট রাউটার বন্ধ রাখার পরামর্শ দেন গবেষকরা। এতে সমস্যার নিরসন না হলে স্থানীয় কোনো সার্ভিসের দোকান থেকে রাউটারের অ্য়ান্টেনা বদলে নিতে হবে।

রাউটারের খুব কাছে ব্লুটুথ ডিভাইস রাখতে নেই। যদি থাকে, তাহলে সরিয়ে নিতে হবে। প্রয়োজনে রাউটার রাখার স্থান বদল করতে পারেন। তাহলে সংযোগের দুর্বলতা অনেকাংশে কমবে।

দ্রুতগতি যেভাবে পাবেন

সাধারণত যে ঘরে কাজ করছেন, ঠিক সেই ঘরেই রাউটার রাখা প্রয়োজন। দ্রুতগতি নিশ্চিতে যতটুকু সম্ভব উঁচু জায়গায় রাউটার বসাতে হবে। অন্যথায় দেয়ালে ঝুলিয়ে রাখতে হবে রাউটার।

যন্ত্রটি কোনোভাবে যেন বাঁকা না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া রাউটারের সবকটি অ্যান্টেনা চারপাশে ঘুরিয়ে দিতে হবে। এর ফলে ঘরের অন্যসব জায়গা ও ঘরে রেডিও সিগন্যাল ঠিকঠাক পৌঁছে যাবে।

এসব পরামর্শ মেনে চললে গতি ও সংযোগ সমস্যায় তাৎক্ষণিক সমাধান মিলবে। এসবের পরেও সমস্যা থাকলে রাউটারটি একবার রিসেট করে নিতে হবে। ইন্টারন্যাল বা সার্কিটে কোনো সমস্যা থাকলে এতে তার সমাধান হয়ে যাবে। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়