শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যান্ড্রয়েডে জরুরি ফোনকলে লাইভ ভিডিও সুবিধা যুক্ত করল গুগল

জরুরি মুহূর্তে দ্রুত ও কার্যকর সহায়তা নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন একটি ফিচার যুক্ত করেছে গুগল। ‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’ নামের এই সুবিধার মাধ্যমে এখন জরুরি সেবার নম্বরে ফোন বা বার্তা পাঠানোর সময় ব্যবহারকারীরা সরাসরি ভিডিও শেয়ার করতে পারবেন।

এই ফিচার চালু হলে বিপদে পড়া ব্যক্তি নিজের আশপাশের পরিস্থিতি লাইভ ভিডিওর মাধ্যমে জরুরি সেবাদানকারী কর্মীদের দেখাতে পারবেন। ফলে ঘটনাস্থলের অবস্থা তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও প্রয়োজনীয় সহায়তা পাঠানো সহজ হবে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি ফোনকলে কথা বলার সময় প্রয়োজন হলে সেবাদানকারী কর্মীরা লাইভ ভিডিও শেয়ার করার অনুরোধ পাঠাতে পারবেন। অনুরোধ গ্রহণ করলে ব্যবহারকারীর স্মার্টফোনে একটি অপশন দেখা যাবে, যেখানে একবার ট্যাপ করলেই লাইভ ভিডিও সম্প্রচার শুরু হবে। এই ভিডিও দেখে উদ্ধারকর্মীরা পরিস্থিতি বুঝে সিপিআরসহ বিভিন্ন জরুরি চিকিৎসা নির্দেশনা আরও স্পষ্টভাবে দিতে পারবেন।

শুধু ফোনকল নয়, জরুরি বার্তা আদান-প্রদানের ক্ষেত্রেও এই লাইভ ভিডিও সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছে গুগল। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ভিডিও সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকবে, যাতে গোপনীয়তা বজায় থাকে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই ফিচারটি চালু করা হয়েছে। পাশাপাশি জার্মানি ও মেক্সিকোর কিছু নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এই সুবিধা ব্যবহারের জন্য স্মার্টফোনে গুগল প্লে সার্ভিস সক্রিয় থাকতে হবে।
সূত্র: ম্যাশেবল

  • সর্বশেষ
  • জনপ্রিয়