শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গল গ্রহে বজ্রপাতের শব্দ ধারণ করলো নাসার পারসিভিয়ারেন্স রোভার

ইত্তেফাক: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি প্রথমবারের মতো মঙ্গল গ্রহে বজ্রপাতের মতো শব্দ ধারণ করেছে। 

২০২১ সালে মঙ্গল গ্রহের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পাঠানো এই রোভারটি ধূলিঝড়ের সময় ধূলিকণাবাহিত বৈদ্যুতিক নির্গমন থেকে আসা ক্ষীণ আওয়াজ ধারণ করেছে বলে নাসার তথ্যমতে জানা গেছে। 

যদিও এটি পৃথিবীর বজ্রপাতের মতো নাটকীয় নয়, তবুও এই ক্ষীণ আওয়াজ রোভারের মাইক্রোফোন ধারণ করতে পেরেছে, যা নিয়ে বিজ্ঞানীরা কয়েক বছর ধরে গবেষণা করছিলেন। শব্দ ধারণের সময় রোভারটি একটি ধূলিঝড়ের ভেতর দিয়ে যাচ্ছিল। 

এ বিষয়ে বিজ্ঞানী ব্যাপটিস্ট চাইড বলেন, ‘সেন্টিমিটার আকারের এই স্ফুলিঙ্গ ক্ষুদ্র বিদ্যুৎ-চমক। এ ঘটনা রোভার থেকে প্রায় ছয় ফুট দূরে ঘটেছিল।’

নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, পারসিভিয়ারেন্স রোভার অন্যান্য পরীক্ষা চালানোর সময় অসাবধানতাবশত মাইক্রোফোনে ধূলিকণাবাহিত বৈদ্যুতিক প্রবাহের ক্ষীণ কর্কশ শব্দ ধারণ করেছে। 

ফ্রান্সের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন অ্যাস্ট্রোফিজিকস অ্যান্ড প্ল্যানেটোলজির গবেষকেরা পারসিভিয়ারেন্সের সুপারক্যাম যন্ত্র দিয়ে দুই মঙ্গলীয় বছর (পৃথিবীর হিসাবে ১ হাজার ৩৭৪ দিন) ধরে ধারণ করা ২৮ ঘণ্টার মাইক্রোফোন তথ্য বিশ্লেষণ করে এই শব্দটি খুঁজে বের করেছেন। 

ধূলিঝড়ের সময় সাধারণত ধূলিকণা ও বালুর ঘর্ষণের কারণে এমন শব্দ ও চার্জ তৈরি হয়। তবে বিজ্ঞানী ড্যানিয়েল প্রিচার্ড নাসার রোভারের ধারণ করা শব্দ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার ভাষ্যে, ‘কেবল শোনা যাচ্ছে বলে সত্যিই মঙ্গলের বজ্রপাত হয়েছিল কি না, তা নিয়ে কিছুটা সন্দেহ আছে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়