শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:১১ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনীয়তা রক্ষায় গুগল-ফেসবুকের ৩ সেটিংস এখনই বন্ধ করুন

স্মার্টফোন আজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেক সময় আমরা অজান্তেই আমাদের ব্যক্তিগত তথ্য—যেমন অবস্থান, কথোপকথন, সার্চ হিস্ট্রি ও অনলাইন কার্যকলাপ—গুগল, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের জন্য টার্গেটেড বিজ্ঞাপন, সাজেস্টেড ভিডিও, রিলস বা অন্যান্য কনটেন্ট দেখানো হয়। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তার ওপর হুমকি তৈরি হয়।

তবে কিছু সহজ সেটিংস পরিবর্তন করে ব্যবহারকারীরা নিজস্ব তথ্যের নিরাপত্তা বাড়াতে পারেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুগল ও ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ করলে ব্যক্তিগত গোপনীয়তা অনেকাংশে রক্ষা করা সম্ভব।

১. গুগলের Voice & Audio Activity

গুগল প্রায়ই আপনার ভয়েস ও অডিও ডেটা সংরক্ষণ করে, যাতে আপনার ব্যবহার অনুযায়ী কনটেন্ট সাজানো যায়। তবে এটি ব্যক্তিগত গোপনীয়তার ওপর সরাসরি প্রভাব ফেলে।

কিভাবে বন্ধ করবেন:

গুগল অ্যাপ খুলুন।

প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

‘Data & Privacy’ অপশনে যান।

Voice & Audio Activity বন্ধ করুন।

এতে আপনার ভয়েস ও অডিও তথ্য আর গুগলের সার্ভারে সংরক্ষিত থাকবে না।

২. পারসোনালাইজড অ্যাডস

গুগল আপনার সার্চ হিস্ট্রি, ব্রাউজিং প্যাটার্ন ও অ্যাপ ব্যবহারের ওপর ভিত্তি করে টার্গেটেড বিজ্ঞাপন দেখায়। তবে এই সুবিধা বন্ধ করলে আপনার তথ্য নিরাপদ থাকবে।

কিভাবে বন্ধ করবেন:

গুগল অ্যাপ খুলুন এবং ‘My Ad Center’-এ যান।

‘Personalized Ads’-এর টগল বন্ধ করুন।

এভাবে টার্গেটেড বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে এবং সার্চ হিস্ট্রি সুরক্ষিত থাকবে।

৩. লোকেশন ট্র্যাকিং

গুগল ম্যাপসের লোকেশন ট্র্যাকিং সুবিধা আমাদের চলাচল সহজ করে দেয়, কিন্তু এটি আমাদের প্রতিটি গতিবিধি গুগলের কাছে পাঠায়।

কিভাবে বন্ধ করবেন:

গুগল ম্যাপস অ্যাপ খুলুন।

প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

‘Your Data in Maps’ অপশনে যান।

Location History বন্ধ করুন।

এতে গুগল আর আপনার চলাচলের তথ্য সংরক্ষণ করবে না, ফলে গোপনীয়তা বৃদ্ধি পাবে।

এই তিনটি সেটিংস বন্ধ করলে আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়বে, কথোপকথন ও ব্যবহার ট্র্যাক কম হবে, সার্চ ও ব্রাউজিং ডেটা নিরাপদ থাকবে, এবং অনাকাঙ্ক্ষিত টার্গেটেড বিজ্ঞাপনও কম দেখা যাবে।

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়